২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

একত্রিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন- পিএসসি। এতে ২ হাজার ৭২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একত্রিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন- পিএসসি। এতে ২ হাজার ৭২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে লিখিত ও মৌখিক পরক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৪৮৯ জন। রোববার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, পিএসসির ওয়েসবাইট থেকে (http:/ww/w.bpsc.gov.bd) ফল জানা যাবে। এ ছাড়া টেলিটক মোবাইল থেকে ইঈঝ স্পেস ৩১ স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল পাওয়া যাবে বলে জানান মোশাররফ। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও শূন্য পদের সংখ্যা কম হওয়ায় সবাইকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। পদ স্বল্পতার কারণে উত্তীর্ণ যেসব প্রার্থীকে বিসিএস ক্যাডারে সুপারিশ করা সম্ভব হয়নি, তাদেরকে “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০” অনুযায়ী ১ম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে প্রচেষ্টা গ্রহণ করা হবে।’ তবে এক্ষেত্রে নিয়োগের কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। ফল প্রকাশ হলেও আদালতে মামলা থাকায় বন ক্যাডারের ফল স্থগিত রয়েছে। এর বাইরে ‘তথ্য বিভ্রাটের’ কারণে স্থগিত রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৫৮ জনের ফল। গত ১২ জানুয়ারি ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়, এতে ৬ হাজার ৮৮৪ জন উত্তীর্ণ হন। ৬ ফেব্রুয়ারি থেকে ৩১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষার প্রিলিমিনারিতে ১০ হাজার ২১২ জন উত্তীর্ণ হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮৪১ ঘ.