২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর জয়রামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

রাজবাড়ী, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজবাড়ীর জয়রামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে দৌলতদিয়া-পোড়াদহ ডাউন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রাজবাড়ী জিআরপি থানার ওসি আব্দুল গফুর ফকির জানান, রাতেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ওসি বলেন, “ময়নাতদন্তের পর ছবি তুলে রেখে লাশ আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।” ট্রেনের চালক ইদ্রিস আলী চৌধুরী জানান, ঘন ঘন সাইরেন বাজালেও রেলপথ থেকে সরে যায়নি ওই যুবক। তার পরনে জিন্সের প্যান্ট এবং ডোরাকাটা গেঞ্জি ছিল। এ ব্যাপারে রাজবাড়ী জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫০৭ ঘ.