২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ধরা পড়ল হনুমান

ঝালকাঠী শহরতলীর আগলপাশায় গ্রামবাসী শনিবার একটি হনুমানকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঝালকাঠী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী শহরতলীর আগলপাশায় গ্রামবাসী শনিবার একটি হনুমানকে আটক করেছে। পরে বিকেলে পুলিশ হনুমানটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । ঝালকাঠী সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে জানান, হনুমানটিকে কয়েক দিন ধরে ওই এলাকায় দেখা যাচ্ছিল। দুপুরে স্থানীয় রোকজন এটিকে ধরে পুলিশে খবর দেয়। বর্তমানে থানা চত্বরে হনুমানটিকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। পরে এটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এদিকে হনুমানটিকে দেখতে থানায় কৌতুহলী মানুষের ভিড় জমেছে। বিশেষ করে স্কুল থেকে ফেরা ছাত্র-ছাত্রীরা থানায় ছুটে আসছে । থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, মানুষের ভিড় আর বেঁধে রাখা শেকল কামড়ে বর্তমানে হনুমানটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৩৭ ঘ.