ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে র্যাব বিলুপ্ত ও বিডিআর বিদ্রোহের বিচার বন্ধের সুপারিশকে ব্যথার জন্য মাথা কেটে ফেলতে বলার সঙ্গে তুলনা করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
চট্টগ্রাম লালদীঘি ময়দানে শনিবার উত্তর বনবিভাগ আয়োজিত এক অনুষ্ঠানের পর তিনি সংবাদিকদের এ মন্তব্য করেন।
মন্ত্রী ওই প্রতিবেদনকে ‘ষড়যন্ত্রমূলক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যায়িত করে বলেন, “তাদের সুপারিশ মাথা ব্যথা হলে তা কেটে ফেলতে বলার শামিল। একটি দেশের নিয়মিত বাহিনী নিয়ে ভিনদেশি কারো কথা বলা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল।”
২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় সন্দেহভাজন ও অভিযুক্তদের ওপর নির্যাতনের অভিযোগ এবং র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে।
এ ছাড়া বিচার বহির্ভূত হত্যাকা-ের জন্য র্যাবকে দায়ী করে এই বাহিনীকে ভেঙে দেওয়ার সুপারিশও এসেছে প্রতিবেদনে।
ইউরোপ ও আমেরিকায় বিচার বহির্ভূত হত্যাকা- হওয়ার কথা তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেন, “হিউম্যান রাইটস ওয়াচের অবস্থান যেখানে সেখানেও বিচার বহির্ভূত হত্যাকা- হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশেও বিচার বহির্ভূত হত্যাকা- হয়। সে হিসেবে বিগত সরকারের তুলনায় বাংলাদেশে এ ধরনের হত্যাকা- কমেছে।”
র্যাব বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রশংসনীয় ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি।
পক্ষকালব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বনসংরক্ষক ইউনুস আলী, চট্টগ্রামের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, স্থানীয় বনসংরক্ষক শফিউল আলম, বিভাগীয় বন কর্মকর্তা উত্তম কুমার সাহা ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এহসান এ এলাহী বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে হাছান মাহমুদ নগরীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৯৩১ ঘ.
bdnews24