২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় চবি শিক্ষক চাকরিচ্যুত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামালকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামালকে চাকরিচ্যুত করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৮৫ তম সিন্ডিকেট সভায় বিনা ছুটিতে প্রায় এক বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের এই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের এক অফিস সহকারীকেও চাকরিচ্যুত করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সফিউল আলম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, বিনা ছুটিতে প্রায় এক বছর ধরে ইনস্টিটিউটের বাইরে ছিলেন শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল। একাধিকবার ওই শিক্ষককে কর্মস্থলে ফিরতে চিঠি পাঠানোর পরও যোগদান না করায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান। এছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটের অফিস সহকারী রেজাউল করিম ছুটি না নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকেও চাকরিচ্যুত করা হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান। এর আগে গত এপ্রিলে একই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এস এম নুরুল আমিনকে চাকরিচ্যুত করা হয়। তিনিও ছুটি না নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এইচএ/১৯০৩ ঘ.