২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাপড় চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

চট্টগ্রামে কাপড় চুরির অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েেছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কাপড় চুরির অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েেছ। এরা হলেন, মো. সগির (৩৮), মো. নাসির (৪০), মো. সেলিম (৪০), মো. রফিক (৪০) ও মো. মনু মিয়া (৪৩)। এরা চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। গত তিন দিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা এবং চাঁদপুর জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া কাপড়ও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার চট্টগ্রাম মহানগর পুলিশ সম্মেলন কক্ষে গ্রেপ্তারদের হাজির করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, গত ৩১ মে থেকে ২ জুনের মধ্যে যে কোনো সময় পাহাড়তলী থানার রেনাল ডিজাইনার ম্যাকার্স লিমিটেডের ৪৪ রোল বিভিন্ন রঙের কাপড় চুরি হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক মো. মহসিন পাহাড়তলী থানায় একটি মামলা করেন। তিনি জানান, মামলার পর গোয়েন্দা পুলিশ প্রথমে মো. সগির ও নাসিরকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কাপড় ক্রেতা অন্য তিন জনকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার মিয়াখান এলাকা থেকে কাপড় উদ্ধার করা হয়। তিনি বলেন, নাসির প্রথমে সেলিমের কাছে ওই কাপড় এক লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করে। তারপর সেলিম তা মনু মিয়ার কাছে এক লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএএইচ/এএইচ/১৭৫৮ ঘ.