২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দস্যুদের ধরতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান

সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুদের ধরতে এবং তাদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে দুই দিনের বিশেষ অভিযান শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্ট গার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

বাগেরহাট, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুদের ধরতে এবং তাদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে দুই দিনের বিশেষ অভিযান শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্ট গার্ড)। শনিবার সকাল ৮টা থেকে সুন্দরবনে এই অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে এই অভিযান শেষ হওয়র কথা রয়েছে। শনিবার বিকাল পর্যন্ত অভিযানে কাউকে গ্রেপ্তার কিংবা কোনো অস্ত্র উদ্ধার হয়নি বলে কোস্ট গার্ড কর্মকর্তারা জানান। কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্দরবন বিভাগ থেকে পাস নিয়ে বনে প্রবেশ করা জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি বন্ধে এই অভিযান চালানো হচ্ছে। লেফটেন্যান্ট কমান্ডার শফিক জানান, সুন্দরবনের বিভিন্ন নদী-খালে অবস্থান নেওয়া মাছ ধরা জেলেদের নৌকা ও ট্রলারে তল্লাশি চালানো হচ্ছে। জোনাল কমান্ডার এম. সাঈদুর রহমান এই প্রতিবেদককে বলেন, সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুদের ধরতে এবং তাদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে দুই দিনের বিশেষ অভিযান শুরু হয়েছে। সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে কোস্টগার্ডের দুবলা, সুপতি, শরণখোলা ও কয়রা এই চারটি কন্টিনজেন্টের সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪১ ঘ.