২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে প্রাইভেট কারে চালকের লাশ

যশোর সদর উপজেলায় এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার পর তার লাশ গাড়ির ভেতরেই ফেলে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

যশোর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলায় এক গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যার পর তার লাশ গাড়ির ভেতরেই ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার হামিদপুর এলাকা থেকে ওই গাড়িচালকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গাড়িচালক জাহাঙ্গীর (৫০) সদর উপজেলার সানতলা এলাকার আব্দুল জলিলের ছেলে। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকায় পেট্রোল পাম্পের কাছে একটি প্রাইভেট কার দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সেখানে যান। পরে তারা প্রাইভেট কারের ভেতর রক্তাক্ত জাহাঙ্গীরকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২০ ঘ.