২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের জমি উদ্ধারে অবহেলা, কর্মকর্তাকে শোকজ

রেলের জমি উদ্ধারে অবহেলার অভিযোগে খুলনায় এক এস্টেট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

খুলনা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের জমি উদ্ধারে অবহেলার অভিযোগে খুলনায় এক এস্টেট কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। একই সময়ে দায়িত্বে অবহেলার অভিযোগে এক কাঠমিস্ত্রিকে সাময়িক বরখাস্তেরও নির্দেশ দেন মন্ত্রী। শুক্রবার বিকালে খুলনা রেল স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন। খুলনা রেল স্টেশন মাস্টার গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলের জমি উদ্ধারে অবহেলা করায় পাকশী জোনের সহকারী এস্টেট কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিতে এবং রেলওয়ের কাঠমিস্ত্রি মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের আমলেই খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ এবং আগামী ১৫ দিনের মধ্যে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মন্ত্রীর সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের খুলনা-মংলা বন্দর সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৪ ঘ.