২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন

ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ধলেশ্বরী এক্সপ্রেস নামে একটি নতুন ট্রেন চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 01:38 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ময়মনসিংহ, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ধলেশ্বরী এক্সপ্রেস নামে একটি নতুন ট্রেন চালু হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ রেল স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন রেল মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিউর রহমান। ময়মনসিংহ স্টেশন সুপার এস এস আলী আহমদ বলেন, ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে প্রতিদিন সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে জামালপুর হয়ে বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে রেলস্টেশনে পৌঁছবে। আবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেখান থেকে ছেড়ে একই পথে রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ স্টেশনে পৌঁছবে। উদ্বোধনের সময় ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা এম সালাহউদ্দিন, বিভাগীয় পরিদর্শক (বাণিজ্যিক) হামিদুল ইসলাম খান, বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা প্রণবেশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩০ ঘ.