দিনাজপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সদরে প্রবল বর্ষণে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় ওই বৃদ্ধার ছেলে আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বটতলী এলাকায় একটি রাইসমিলের সীমানা প্রাচীরের নিচে চাপা পড়েন লতিফা বেগম (৬৫)। আহত হন তার ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি আসলাম ইকবাল বলেন, বৃহস্পতিবার ভোর থেকে প্রবল বর্ষণ শুরু হয়ে পরদিন সকাল ৯ট পর্যন্ত চলে। রাত দেড়টার দিকে অঞ্জলি অটো রাইসমিলের সীমানা প্রাচীর ভেঙে পড়ে।
অগ্নিনির্বাপন দলের সদস্যরা আব্দুর রাজ্জাককে জীবিত উদ্ধার করে। আরো কয়েক ঘণ্টা পর লতিফা বেগমের লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৪৮ ঘ.
bdnews24