২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসক পেল রংপুর সিটি কর্পোরেশন

নবগঠিত রংপুর সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী হাসান আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

রংপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত রংপুর সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী হাসান আহম্মেদ। তিনি রংপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হিসাবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার তাকে এই দায়িত্ব দেওয়ার আদেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। কাজী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ফ্যাক্সযোগে প্রশাসক হিসাবে নিয়োগের চিঠি পেয়েছি। আগামী রোববার দায়িত্ব গ্রহণের কথা বলা হয়েছে চিঠিতে।” গত ১ জুলাই রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেজেট বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০১০ ঘ.