২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন আবাসন প্রতিষ্ঠানের ৯ হাজার টাকা জরিমানা

নগরীর রাস্তায় ইট-বালি-কাঁকর রেখে জলাবদ্ধতা সৃষ্টির অপরাধে তিন আবাসন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রাস্তায় ইট-বালি-কাঁকর রেখে জলাবদ্ধতা সৃষ্টির অপরাধে তিন আবাসন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। সিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়- কোতোয়ালী থানার কবি কাজি নজরুল ইসলাম রোড এলাকার নালায় ইট, বালি, কাঁকর যত্রতত্র ফেলে রেখে জলাবদ্ধতা সৃষ্টির অপরাধে রাহাত প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লি. কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সিরাজউদ্দৌলা রোড এলাকার রাস্তার উপর রড, ইট, বালি রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে আর এন টি প্রপার্টিজ ম্যানেজমেন্ট লি. কে দুই হাজার টাকা ও সি পি ডি এল প্রপার্টিজ লি. কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ভ্রাম্যমাণ আদালত সিরাজউদ্দৌলা রোডের সাব এরিয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, ফুটপাতে ছাগল জবাই ও অবৈধভাবে ফুটপাত দখল করে রাখার অপরাধে মো. রাজু ভুঁইয়া, মো. বেলাল ও মনছুর আলমকে ছয় হাজার টাকা করে জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন মহানগর মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২০১৮ ঘ.