ঝিনাইদহ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে একটি শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে মো. সোহেল (৫ ) নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ঠাণ্ডু শেখের ছেলে।
সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার পর থেকে সোহেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকাল ৫টার দিকে বাঁশ ঝাড়ের নিচে বস্তার ভেতর শিশুটির লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
এই হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। সোহেলের বাবা পুলিশকে জানিয়েছে, কারো সঙ্গে তার কোনো শত্রুতা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24