ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার ৬৫১টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪৩৭টি স্থায়ী ও ২১৪টি অস্থায়ী পদে এসব নিয়োগ দেওয়া হবে।
পিএসসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফি জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ জুলাই পর্যন্ত। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
এতে আরো বলা হয়, ৫০ শতাংশ পদ বিভাগীয় প্রার্থীদের (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) জন্য এবং বাকি ৫০ শতাংশ পদ সবার জন্য উন্মুক্ত থাকবে।
তবে বিভাগীয় কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থী দিয়ে পদগুলো পূরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদনের নির্দেশনাসহ বিস্তারিত তথ্য পিএসসি’র ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২০৩১ ঘ.
bdnews24