চুয়াডাঙ্গা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক নির্মাণ সামগ্রী ব্যবসায়ী মারা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কালিদাসপুর স্কুলপাড়ায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত বিঞ্জু (২০) কালিদাসপুর গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ হাবিলদার বাকের জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে রেললাইন পার হতে গিয়ে খুলনা থেকে গোয়ালন্দগামী নকসিকাঁথা ট্রেনে কাটা পড়ে মারা যান বিঞ্জু।
সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১২২৮ঘ.
bdnews24