২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর ও সিরাজগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জামালপুরে এক পরিবারের দুই শিশু ও সিরাজগঞ্জে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

জামালপুর/সিরাজগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে এক পরিবারের দুই শিশু ও সিরাজগঞ্জে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার সকালে জামালপুরের ইসলামপুরে ডিক্রির চর গ্রামে নিহত ইন্তাজ আলীর ছেলে শুক্কুর আলী (৪) ও কিতাব আলীর মেয়ে রীনা (৩) পরস্পর সম্পর্কে চাচাতো ভাই-বোন। ইসলামপুরের চর পুটিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. ইউসিুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, শুক্কুর ও রীনা বৃষ্টির মধ্যে তাদের বাড়ির পাশের খাল পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা দুই জন পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে। এদিকে, বৃস্পতিবার সকালে সিরাজগঞ্জে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা পশ্চিমপাড়া গ্রামে তিন বছরের এক মেয়ে পানিতে ডুবে মারা গেছে। নিহত আঁখি সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর-ব্রম্যগাছা গ্রামের মালোয়েশিয়া প্রবাসী আলম সেখের একমাত্র মেয়ে। আঁখির মামা সাংবাদিক রহমাত আলী জানান, আঁখি শালুয়াভিটা পশ্চিমপাড়া গ্রামে তার নানার বাড়ি থাকতো। সেখানে তার নানা বাড়ির পাশের একটি ডোবাতে ডুবে মারা যায় সে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২০ঘ.