২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের নীলকমল ইউনিয়নের উপ-নির্বাচন ৮ অগাস্ট

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ৮ অগাস্ট অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চাঁদপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামী ৮ অগাস্ট অনুষ্ঠিত হবে। রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৩ মে হৃদরোগে আক্রন্ত হয়ে ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদারের মৃত্যুতে এখানে উপ-নির্বাচন হচ্ছে। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫-১৬ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা, ১৮ জুলাই বাছাই এবং ২৫ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৫৭ ঘ.