২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাত: আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে র‌্যাব

মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান শবে বরাতে নাশকতা মোকাবেলায় অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজধানীতে মোতায়েন থাকবে প্রায় আড়াই হাজার র‌্যাব সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান শবে বরাতে নাশকতা মোকাবেলায় অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজধানীতে মোতায়েন থাকবে প্রায় আড়াই হাজার র‌্যাব সদস্য। বুধবার উত্তরায় র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সংস্থার মুখ্যপাত্র কমান্ডার এম সোহায়েল। তিনি বলেন, “প্রতিবছরের মতো এ বছরও শবে বরাত উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। শবে বরাতের আগের দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত অন্যান্য বাহিনীর পাশাপাশি র‌্যাব সদস্যদেরও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।” “সারা দেশে সাড়ে পাঁচ হাজার র‌্যাব সদস্য বিশেষ নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে শুধু রাজধানীতে থাকবে প্রায় আড়াই হাজার,” যোগ করেন সোহায়েল। আতশবাজি ও পটকা না ফোটানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ধর্মের পাশাপাশি আমাদের প্রচলিত আইনে এটা নিষিদ্ধ।” আরবি বছরের ১৫ শা’বান মুসলমানরা শবে বরাত পালন করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২২১৪ ঘ.