২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্ম বিরতি

নিয়োগ স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের কর্ম-বিরতির সময় বাড়িয়ে বুধবার রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

দিনাজপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়োগ স্থায়ীকরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারীদের কর্ম-বিরতির সময় বাড়িয়ে বুধবার রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া ৮ ঘণ্টার এই কর্ম-বিরতি বিকাল ৪টায় শেষ হওয়ার কথা ছিল। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত তারা কর্ম-বিরতি পালন করবেন। এর মধ্যে তাদের দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্ম-বিরতির কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি। গত ২৬ জুন থেকে দেশের একমাত্র কয়লা ভিত্তিক ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক কর্মচারীরা প্রতীকী কর্ম বিরতি, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ফটকে অবস্থান কর্মসূচি পালন করে। শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২শ‘ ৪৩ জন শ্রমিক-কর্মচারী এক বছর ধরে চাকরি স্থায়ী করণের দাবি জানিয়ে আসছে। “কিন্তু কর্তপক্ষ কোন সাড়া দিচ্ছে না” বলেন তিনি। শ্রমিক-কর্মচারীদের কর্ম-বিরতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে কিনা জনাতে চাইলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) জয়দেব কুমার সাহা বলেন, “শ্রমিক কর্ম বিরতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৫ঘ.