গাজীপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়াতে শ্বশুরের হাতে পুত্রবধু খুন হয়েছেন।
বুধবার সকালে অষ্টমীকে (২০) হত্যার অভিযোগে তার শ্বশুর কাপাসিয়া উপজেলার কুরুলিয়া গ্রামের রাধা চন্দ্রকে (৫৫) আটক করেছে পুলিশ।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মো. রাহাত খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক বিরোধের জের ধরে বুধবার সকালে কুরুলিয়া গ্রামের রাধা চন্দ্র তার পুত্রবধূ অষ্টমীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
সকাল সাড়ে ১১টার দিকে তাদের বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর রাধা অষ্টমীকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ এবং হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করেছে পুলিশ।
লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২৫ঘ.
bdnews24