২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষক নিহত

পাবনার ঈশ্বরদীতে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী দুই শিক্ষক নিহত হয়েছেন। আহত অপর দুই শিক্ষিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

পাবনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদীতে মঙ্গলবার ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী দুই শিক্ষক নিহত হয়েছেন। আহত অপর দুই শিক্ষিকা। পাকুড়িয়া তেতুলতলা মোড়ে এ দুর্ঘটনায় নিহতরা হলেন ঈশ্বরদী বাঁশেরবাদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেম (৪৩) এবং বড়াইগ্রাম বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম (৪০)। আবুল হাশেম দিয়াড় সাহপুরের জাবেদ আলীর এবং আব্দুর রহিম ধানাইদহ এলাকার ইউসুফ আলীর ছেলে। আহত হন মুলাডুলি এলাকার আনিসুর রহমানের স্ত্রী ছাবিনা ইয়াসমিন (৩০) এবং আবুল হোসেনের স্ত্রী রুকসীমা খাতুন (৩৫)। তারা দু’জনই মুলাডলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চার শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ শেষে পাবনা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে পাবনামুখী একটি ট্রাক তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২২৫ ঘ.