নোয়াখালী, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সেনবাগে ছেলেকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে শ্রীপুর গ্রামে নিহত জাহাঙ্গীর আলম বাবর (১৮) এলাকার আবু জাফর ওরফে সালাউদ্দিনের (৫০) ছেলে।
সেনবাগ থানার ওসি সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে আবু জাফর তার স্ত্রী নূরনাহার মায়াকে বকা দেওয়ার সময় বাবর তার বাবাকে থামতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আবু জাফর ধারালো অস্ত্র দিয়ে বাবরকে কুপিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি সাজেদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৪০ ঘ.
bdnews24