২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগের বাসে ছারপোকা, জরিমানা

সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে ছারপোকা পাওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে ছারপোকা পাওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ মুনীর চৌধুরী মঙ্গলবার ওই প্রতিষ্ঠান থেকে জরিমানার টাকা আদায় করেন। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত ২১ জুন সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে তিন বার যান্ত্রিক ত্র“টির কবলে পড়ে। এ সময় কয়েকটি আসনে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব শুরু হলে যাত্রীরা অস্বস্তিতে পড়েন। এই ঘটনায় সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে অধিদপ্তরে তলব করে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে একই অভিযোগ পাওয়া গেলে বাস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেওয়া হয়েছে। যাত্রীদের স্বচ্ছন্দে ভ্রমণের অধিকার নিশ্চিত করতেই পরিবেশ অধিদপ্তর এই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী। অধিদপ্তরের ইতিহাসে এবারই প্রথম এ জাতীয় ঘটনার জন্য কোনো প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২০১২ ঘ.