২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রকে ‘যৌন নির্যাতন’, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলায় ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

বরিশাল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে টরকী বন্দর হাফেজিয়া মাদ্রাসা থেকে হাফেজ মো. মহসিন দুরানীকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। মহসিন ওই মাদ্রাসার শিক্ষক এবং বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের বাসিন্দা। গৌরনদী থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত দেড়টার দিকে এই শিক্ষক এক শিক্ষার্থীকে (১৩) যৌন নির্যাতন করেন। মঙ্গলবার ভোরে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়। সকালেই তার বাবা ওই শিক্ষককে আসামি করে গৌরনদী থানায় যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন। ওসি আরো বলেন, পরীক্ষার জন্য ওই কিশোরকে ররিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯০০ ঘ.