২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে

অনুপ্রবেশের অভিযোগে আটক ৩০ রোহিঙ্গাকে মঙ্গলবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

কক্সবাজার, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুপ্রবেশের অভিযোগে আটক ৩০ রোহিঙ্গাকে মঙ্গলবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সকালে টেকনাফ ও কুতুবদিয়া থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে। টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টায় আটকদের মধ্যে ২৪ জনকে শাহপরীরর দ্বীপ দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে সকালে পাঠানো হয় ছয় জনকে। জাহিদ হাসান আরো বলেন, ভোরে কয়েকটি ছোট নৌকায় করে টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে ঢোকার সময় ১৯ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে ছয় নম্বর স্লুইস গেটের ঝিমংখালী থেকে ৬ জন ও উংচিংপ্রাং থেকে আরো ২ জনকে আটক করে বিজিবি। একইদিন পুলিশ কুতুবদিয়া থেকে বাকিদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে বলে জানান জাহিদ। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন জাহিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএএইচ/ডিডি/১৯২২ ঘ.