২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সড়ক ও মহাসড়কে অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ না হওয়ার প্রতিবাদে পিরোজপুরো ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

পিরোজপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ও মহাসড়কে অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ না হওয়ার প্রতিবাদে পিরোজপুরো ১৮টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের ফলে পিরোজপুরের ১৮টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার পিরোজপুর বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি এ ধর্মঘট আহ্বান করে। পিরোজপুর বাস মালিক সামিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু বলেন, অবৈধ শ্যালো ও ইঞ্জিনচালিত নসিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত ইজি বাইক চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিকে ধর্মঘট চলাকালে জামাল নামের এক ইজিবাইক চালককে পিরোজপুর-পাড়েরহাট সড়কের মাটিভাঙ্গা সেতুর কাছে মালিক সমিতির লোকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে অটো বাইক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মঞ্জু তালুকদার বলেন, “বাসমালিক সমিতির লোকজন অন্যায়ভাবে আমাদের শ্রমিকদের ওপর এ হামলা চালিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬১৬ ঘ.