২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নগরীর আবেদন কলোনি এলাকায় এক নৌবাহিনী কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আবেদন কলোনি এলাকায় এক নৌবাহিনী কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কলোনির এশিয়া আবেদিন রেসিডেন্ট নামক একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে আক্তারা বেগম (৩৩) নামে ওই গৃহকর্মীর ঝোলানো লাশ উদ্ধার করা হয়। আক্তারার বাড়ি ঢাকার সাভারে। তার স্বামীর নাম মফিজুল ইসলাম। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. শরিফ এর বাসার রান্নাঘরের সিলিং এ ঝুলন্ত অবস্থায় আক্তারার লাশ পাওয়া যায়। তিনি জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে আক্তারা আত্মহত্যা করতে পারে। ময়নান্তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে উল্লেখ করেন এসআই বেলাল। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৪৮ ঘ.