যশোর/খুলনা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল পাম্পের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ জেলার জ্বালানি তেল পাম্পগুলোয় অর্ধদিবস ধর্মঘট পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা বিভাগের ১০টি জেলাসহ ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ২শ‘৫টি জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকে।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতি ও বাংলাদেশ ট্যাঙ্কলরি মালিক সমিতি এই এই ধর্মঘট ডাক দেয়।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানান, তেল পাম্পের নিরাপত্তা নিশ্চিত করা, সমিতির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদকের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ছিনতাইকৃত করিম পেট্্েরালিয়ামের ২৭ লাখ টাকা উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
এদিকে সকাল সাড়ে ১১টায় খুলনায় খালিশপুরে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির কার্যালয়ের সামনে ধর্মঘটীদের এক সমাবেশ সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “পাম্পে নিরাপত্তা না দিতে পারলে এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার না করতে পারলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১২৫৮ঘ.
bdnews24