২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নিহত ৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 06:05 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। বন্দরের কামতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলীম জানান, মঙ্গলবার সকাল সাড় ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক সোলায়মান মিয়া (৪০), বন্দর উপজেলার লাঙ্গলবন্ধের আবদুর রহমানের ছেলে ফিরোজ (৪৫), একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে সালাউদ্দিন মিয়া (৪০), কাজীরগাঁওয়ের মোতালেব মিয়ার ছেলে হানিফ (৩০) ও মঙ্গলেরগাঁওয়ের আবদুল হকের ছেলে রাসেল (২৮)। উপ-পরিদর্শক আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্রাক ঢাকামুখী অটো রিকশাটিকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও চার যাত্রী নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলে আলীম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪১০ঘ.