চুয়াডাঙ্গা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা অবৈধ যানবাহন নছিমন, করিমন ও আলম সাধু চলাচল বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
এর আগে চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন নছিমন, করিমন ও আলম সাধু চলাচল বন্ধের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৭ দিনের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এজন্য আমরা আপাতত ধর্মঘট প্রত্যাহার করলাম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২২১১ ঘ.
bdnews24