২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন এ পি জে কালাম

সিরডাপের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে আগামী ৪ জুলাই দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরডাপের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে আগামী ৪ জুলাই দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালাম। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) তথ্য ও যোগাযোগ বিষয়ক পরিচালক ভাসান্থি রাজেন্দ্র সোমবার এ তথ্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৪ জুলাই সোয়া ৩টায় তিনি ঢাকা পৌঁছাবেন।” বিকাল ৫টার দিকে আব্দুল কালাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি। সিরডাপের বিদায়ী মহাপরিচালক ড. দুর্গা পি পাউদিয়াল জানান, সিরডাপের প্রতিষ্ঠাবার্ষিকীতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই গ্রামীণ উন্নয়নের ওপর একটি বক্তব্য দেওয়ার জন্য ভারতের একাদশ প্রেসিডেন্ট কালামকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিরডাপ মিলনায়তনে ৫ জুলাই বক্তব্য দেওয়ার পর এ পি জে কালাম রাজধানীর রুপসী বাংলা হোটেলে সিরডাপের ১৫টি সদস্য দেশের শিশুদের সঙ্গে সময় কাটাবেন বলে জানান তিনি। সেদিনই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে ১৯৭৯ সালের ৬ জুলাই সিরডাপ প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক এ সংস্থাটি প্রতিষ্ঠায় জাতিসংঘের কয়েকটি সংস্থা ও বেশ কয়েকটি দাতা সংস্থা সহায়তা হাত বাড়ায়। আগামী ৫ জুলাই পবিত্র শবে বরাত হওয়ায় সেদিনই এবারের সিরডাপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/২১২৬ ঘ.