চট্টগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিতাকুণ্ডের সলিমপুর এলাকায় নাভানা ব্যাটাটির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ব্যাটারী তৈরির সময় অতিরিক্ত তাপের প্রভাবে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার ব্রিগেড জানিয়েছে।
নগরীর আগ্রাবাদ ফায়ার ব্রিগেডের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনে ব্যাটারি তৈরির বিভিন্ন রাসায়নিক পদার্থসহ প্রতিষ্ঠানের নানা মূল্যবান জিনিস সম্পূর্ণ পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৯২৩ ঘ.
bdnews24