২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ডাকাত সর্দার হক সাব গ্রেপ্তার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ডাকাত সর্দার হক সাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 10:39 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

নোয়াখালী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ডাকাত সর্দার হক সাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হক সাব ওই গ্রামের মৃত ছেরাজল হক পণ্ডিতের ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানা ও আদালতে হত্যা, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ১৫টি মামলায় হুলিয়া রয়েছে। হাতিয়া থানা ওসি মোক্তার হোসেন জানান, স্থানীয় চৌকিদারদের সহযোগিতায় এলাকাবাসী হক সাবের উপস্থিতি নিশ্চিত করলে সোমবার ভোরে উপ পরিদর্শক ইকবালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হাতিয়া উপকূলের একটি সশস্ত্র বাহিনী প্রধান হক সাবকে গ্রেপ্তারে দীর্ঘদিন চেষ্টা করে আসছিল পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩০ ঘ.