২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের হাতে সাংসদ আটক, পরে মুক্তি

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় কুড়িগ্রামের সংসদ সদস্য জাফর আলী ও জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ ছয়জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

কুড়িগ্রাম, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় কুড়িগ্রামের সংসদ সদস্য জাফর আলী ও জেলা প্রশাসক হাবিবুর রহমানসহ ছয়জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এক ঘণ্টা আটকে রাখার পর তাদের ছেড়ে দেওয়া হয়। কুড়িগ্রাম বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর ইকবাল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যার কারণে পথ ভুল করে দুপুর ১টার দিকে কুড়িগ্রাম জেলার নারায়ণপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢুকে পড়লে ভারতের মসলাবাড়ী ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফের উচ্চ পর্যায়ের সঙ্গে যোগাযোগ করে দুপুর দুইটার দিকে তাদের ছাড়িয়ে আনা হয়। সাংসদ জাফর আলী ছাড়া আটকদের মধ্যে ছিলেন- জেলা প্রশাসক হাবিবুর রহমান, বিটিভি’র ক্যামেরাম্যান নাজমুল হোসেন, সাংসদের দেহরক্ষী মাসুদুর রহমানসহ ৫ জন। বিএসএফের হাত থেকে মুক্ত হয়ে মো. জাফর আলী জানান, তারা পথ ভুল করে সীমান্ত সংলগ্ন এলাকায় গেলে বিএসএফ জোয়ানরা এগিয়ে এসে পথ রোধ করে। পরে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। “পরিচয় নিশ্চিত হওয়ার তারা আমাদের গন্তব্যের পথ দেখিয়ে দেয়,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৫০ ঘ.