২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট কমানোর দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে সেশনজট নিরসন এবং তিন মাসের মধ্যে ফল প্রকাশসহ আটদফা দাবিতে অবস্থান ধর্মঘট ও সমাবেশ পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে সেশনজট নিরসন এবং তিন মাসের মধ্যে ফল প্রকাশসহ আটদফা দাবিতে অবস্থান ধর্মঘট ও সমাবেশ পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সংসদ। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন কলেজের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- জাতীয় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেণ্ডার চালু, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, স্বতন্ত্র পরীক্ষা হল, শ্রেণীকক্ষ সংকট নিরসন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঐতিহ্যবাহী কলেজসমুহকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মলয় সরকার বলেন, “দাবি মানা না হলে সারা দেশের কলেজগুলোতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হবে।” ছাত্রফ্রন্টের ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ই বলেন, “পাঁচ বছরের কোর্স শেষ করতে ৯ থেকে ১০ বছর লেগে যায়। এ হারিয়ে যাওয়া সময়ের নিরাপত্তা কে দেবে। সেশনজটের কারণে আমরা অনেক সময় বিসিএস পরীক্ষাতেও অংশ নিতে পারি না।” সরকারি বাংলা কলেজের ছাত্র রাজ বিশ্বাস বলেন, “মন্ত্রী ও এমপিদের সন্তানরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আর না হয় বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাই আমাদের আর্তনাদ শোনার সময় তাদের নেই।” সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সরকারী তিতুমীর কলেজের আবু হাসান, রুবাইয়া আক্তার লীপি প্রমুখ। এরআগে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে শেষ হলে রাস্তা বসে পরেন তারা। এসময় রাস্তায় যান চলাচলে কিছুটা বিঘœ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৪৩৩ ঘ.