২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে নিহত ১

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

সাতক্ষীরা , জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত আলতাফ হোসেন (২০) কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। আহত পঞ্চানন ঢালি (২৩) একই গ্রামের ছদরউদ্দিনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার ইয়াছিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন বাংলাদেশি সোমবার ভোরে ভারতের তারালি এলাকা থেকে গরু নিয়ে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে এপারে আসার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আলতাফ নিহত হয়। আহত পঞ্চানন ঢালী অন্যদের সঙ্গে পালিয়ে এপারে আসতে সক্ষম হন। সুবেদার ইয়াছিন মোল্লা বলেন, এ বিষয়ে বিজিবি কাকডাঙ্গা কোম্পানি ও বিএসএফের তারালি কোম্পানির মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৩৫ ঘ.