২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই জামায়াত নেতা আটক

গাজীপুর জেলা শহরে মিছিল করে যান চলাচলে বাধা দেওয়ায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

গাজীপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর জেলা শহরে মিছিল করে যান চলাচলে বাধা দেওয়ায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের শিববাড়ি এলাকায় একটি মিছিল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আব্দুর রশিদ (৩৩) ও জামায়াতের সদস্য আব্দুল হাই (৫২)। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিববাড়ি-শিমুলতলী সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। কেন্দ্রঘোষিত কর্মসূচী হিসেবে নেতা-কর্মীরা সড়কে মিছিল করার সময় তাদের আটক করা হয় বলে জানান জামায়াতের জেলা আমীর আবুল হাশেম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/সিএস/১০৩০ ঘ.