২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় ধস পরিদর্শনে সিডিএমপি দল

পাহাড় ধসের ঘটনাস্থল পরিদর্শনে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) একটি দল চট্টগ্রামে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড় ধসের ঘটনাস্থল পরিদর্শনে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) একটি দল চট্টগ্রামে পৌঁছেছে। সিডিএমপির এ দলটি চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতির বিষয়েও জানতে এসেছে। রোববার চট্টগ্রামে আসা এ দলের সদস্যদের মধ্যে রয়েছে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব ও সিডিএিমপির প্রকল্প পরিচালক আবদুল কাইয়ুম ও সিডিএমপির পরামর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল। অধ্যাপক মাকসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউজে পাহাড় ব্যবস্থাপনা কমিটির বৈঠকে যোগ দেবেন তারা। এর আগে সকাল ১০টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গেও একই বিষয়ে আরেকটি বৈঠক হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১৩৬ ঘ.