২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীদের অল্প ও নিম্ন মানের খাবার, জরিমানা

রোগীদেরকে পরিমাণে কম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের ঠিকাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

গাইবান্ধা, ০১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীদেরকে পরিমাণে কম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের ঠিকাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা এই জরিমানা করে তা আদায় করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সামসুজ্জামান শিপন জানান, রোগীর পথ্য সরবরাহের সূচি রোববার ২৫ জন রোগীর জন্য ৪ কেজি ৭৫০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার সেখানে মাত্র ৩ কেজি ২০০ গ্রাম ওজনের মুরগি সরবারাহ করেন। একই ভাবে বিভিন্ন ধরনের ১০ কেজি সবজির বদলে দিয়েছেন একটি মিষ্টি কুমড়া। সকালের নাস্তায় কলা ছাড়া শুধু পাউরুটি সরবরাহ করা হয়, যাতে মেয়াদ উত্তীর্ণের স্টিকার ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা জানান, কয়েকজন রোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ঠিকাদারকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৩৭ ঘ.