রাজশাহী, ০১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর কাটাখালিতে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
রোববার দুপুরে কাটাখালি বাজারে এ সংঘর্ষ হয়।
মতিহার থানার ওসি আনিসুর রহমান জানান, যুদ্ধাপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে শিবিরের মিছিল থেকে দুইজনকে আটক করা হয়।
পরে শিবিরকর্মীরা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন।
আহত অবস্থায় পুলিশ আরো তিন শিবির কর্মীকে আটক করেছে বলেও জানান ওসি আনিসুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬৫৪ ঘ.
bdnews24