২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ২

মাদারীপুরের কালকিনিতে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

মাদারীপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ক্রোকিরচর গ্রামে এ ঘটনার শিকার ওই ছাত্রীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-ওই গ্রামের মিরাজ হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদার (১৮) ও হেলাল চৌকিদারের ছেলে শাওন চৌকিদার (১৮)। কালকিনি থানার ওসি শাহিন ম-ল জানান, ওই ছাত্রী রাতে ঘরের দরজার সামনে বসে মোবাইলে গান শোনার সময় প্রতিবেশী তরুন শিকদার দুষ্টুমির ছলে মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তার দিকে চলে যায়। এ সময় মোবাইল ফেরত পেতে তরুনের পিছু নেয় ওই ছাত্রী। রাস্তায় পৌঁছলে তরুন ও তার তিন বন্ধু ইলিয়াস সিকদার, ইয়াসিন হাওলাদার ও শাওন চৌকিদার গামছা দিয়ে ওই ছাত্রীর মুখ বেঁধে পাশের পাট ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। এ সময় ক্ষেতের ভেতর গোঙ্গানির শব্দ শুনে গ্রামবাসী তাকে উদ্ধার করে। মেয়েটির ভাষ্য অনুসারে দুই জনকে গ্রেপ্তার করা হয়। অন্য দুই জন পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এ ব্যাপারে কালকিনি থানায় একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/১৩৪৫ঘ.