২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের ভালুকায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ময়মনসিংহ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ময়মনসিংহের ভালুকায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২২ জন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক মোখলেসুর রহমান (৩৮), বাসযাত্রী ইউসুফ (৩৫) ও রাকিব (৪০)। ভালুকা থানার এসআই কাজী আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্কয়ার ফ্যাশন হাউজ লিমিটেডের পোশাক শ্রমিকদের নিয়ে ত্রিশাল থেকে কারখানায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকর চালক মোখলেসুর ও বাস যাত্রী ইউসুফ মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী রাকিব মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩১১ঘ.