২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবন

বগুড়ার ধুনট উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যমুনা নদীর পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যমুনা নদীর পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কয়াগাড়ি গ্রামে বাঁধের ২০ মিটার ভেঙে যায়। এতে উপজেলার ভান্ডারবাড়ি ও গোশাইবাড়ি ইউনিয়নের সাতটি গ্রাম প্লাবিত হয়। ধুনট উপজেলা চেয়ারম্যান টিআই নূরুন্নবী তারিক বলেন, গ্রামবাসী বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের জন্য ছুটছে। প্রতি ঘণ্টায় নতুন এলাকা প্ল¬াবিত হচ্ছে। বাঁধ ভাঙার কয়েক ঘণ্টার মধ্যে কয়াগাড়ি, বড়ইতলী, ভান্ডারবাড়ি, রঘুনাথপুর, জানালাদহ, মানিকপটল ও বানিয়াজান গ্রামে পানি ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শী চিথুলিয়া গ্রামের শাহ আলম বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর নির্মিত একটি ঘরের নিচ দিয়ে ইঁদুরের গর্ত বেয়ে পানি যমুনা নদী থেকে বাঁধের পশ্চিম দিকের নি¤œাঞ্চলে গড়াতে থাকে। পরে হঠাৎ করেই বাঁধে ফাটল ধরে তা ভেঙে প্রবল বেগে পানি ঢুকে পড়ে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, যমুনা নদীতে অব্যাহতভাবে পানি বেড়ে শনিবার বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। ভাঙনের স্থান ঝুঁকিপূর্ণ না থাকলেও ইঁদুরের গর্তের কারণে ফাটল ধরে বাঁধ ভেঙে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২১১৩ ঘ.