২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস অর্থাৎ সিধু-কানু দিবস পালন করেছে ঠাকুরগাঁওয়ের সাঁওতালরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঠাকুরগাঁও, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস অর্থাৎ সিধু-কানু দিবস পালন করেছে ঠাকুরগাঁওয়ের সাঁওতালরা। শনিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা, আরডিআরএস, ইএসডিও, কারিতাস ও আদিবাসী দলিত ফোরামের উদ্যোগে শহরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার পর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়াসহ ৯ দফা দাবিতে সমবায় মার্কেটের সামনে সড়কের পাশে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান চৌধুরী, সভাপতি সূর্য মুরমু ও সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা প্রমুখ। এর আগে ইএসডিও’র প্রধান কার্যালয়ের সামনে সিধু-কানুর সমাধিতে ফুল দেওয়া হয়। ব্রিটিশ শাসনামলে শাসকগোষ্ঠীর শোষণ ছাড়াও জোতদার-জমিদার মহাজনের সীমাহীন শোষন নিপীড়ন, অত্যাচার, জুলুম, বঞ্চনায় প্রান্তিক জনগোষ্ঠী সাঁওতালরা অতিষ্ঠ হয়ে পড়ে। এক সময় হাজার হাজার হতদরিদ্র ভূমিহীন মানুষ এসব জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ও বিদ্রোহ করে। ১৮৮৫ সালের ৩০ জুন সংঘটিত হয় সাঁওতাল বিদ্রোহ । এই সংগ্রামের নায়ক ছিলেন সিধু ও কানু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৭৩৫ ঘ.