ফরিদপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় উভয়পক্ষের ২৫ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলার পরেমশ্বরদী গ্রামে এই সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন জানান, জমির মালিকানা নিয়ে পরেমশ্বরদী গ্রামের সিদ্দিক শেখ (৫২) ও তার ছোটো ভাই ইদ্রিস শেখের (৪৫) সমর্থকরা সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তিন থেকে চারটি ঘর ভাংচুর করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ২৫ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়।
দ-প্রাপ্তদের মধ্যে সিদ্দিক ও ইদ্রিস কেউ নেই জানিয়ে ওসি বলেন, তারা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।
ইউএনও নাসরিন জাহান বলেন, দ-বিধির ১৪৭ ধারায় তাদের শাস্তি দেওয়া হয়েছে। দ-প্রাপ্তদের জেল হাজাতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/১৯৩৫ ঘ.
bdnews24