২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা মসজিদ বন্দরে অবকাঠামো উন্নয়নের দাবি

চাঁপাইনবাবগঞ্জের সোনমসজিদ স্থল বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন জেলাটির ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের সোনমসজিদ স্থল বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন জেলাটির ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানান ব্যবসায়ীরা। চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান শুভাশীষ বসু ও ব্যুরোর রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ব্যবসায়ীদের দাবি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। মতবিনিময় ব্যবসায়ীরা সোনা মসজিদ স্থল বন্দরের বিপরীতে ভারতের মোহদীপুর স্থল বন্দরে গুদাম না থাকা, শুল্ক কর্তৃপক্ষের রপ্তানি পণ্য ছাড় দিতে ৮/১০ দিন সময় নেওয়া এবং রপ্তানি পণ্য ছাড় দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত শুল্ক কর্মকর্তা না থাকাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সব সমস্যার কারণে সোনমসজিদ স্থল বন্দর ব্যবহার না করে জেলার রপ্তানিকারকরা ভোমরা, বুড়িমারী ও বেনাপোল স্থল বন্দর দিয়ে রপ্তানি করছেন বলে জানিয়েছেন তারা। ব্যবসায়ীরা দাবি করেন, এতে হয়রানির শিকার হওয়ার পাশাপাশি তাদের ব্যয়ও বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৩ ঘ.