২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার দূর্গাপুর সীমান্ত থেকে ভারতীয় মদসহ যুবলীগের তিন নেতাকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

নেত্রকোনা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার দূর্গাপুর সীমান্ত থেকে ভারতীয় মদসহ যুবলীগের তিন নেতাকে আটক করেছে বিজিবি। বুধবার রাত ৮টার দিকে উপজেলার নলুয়াপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃত দূর্গাপুর পৌর যুবলীগের সহ সভাপতি রিপন সরকার (৩০), সহ সভাপতি মো. লোটাস মিয়া (৩০) ও সদস্য কানুকে (৩০) পুলিশের কাছে সোপর্দ করেছে করা হয়েছে। নেত্রকোনা ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহ অধিনায়ক মেজর মাজেদুর জাবেদ বলেন, দুর্গাপুর সদর ইউনিয়নের তিনআলী বাজারের কাছে নলুয়াপাড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) এর সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় এই তিন জনকে তল্লাশি করে তাদের কাছে ছয় বোতল ভারতীয় মদ, তিনটি মোবাইল সেট ও একটি মোটরসাইকেল জব্দ এবং তাদের আটক করে। এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড একটি মামলা ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নলুয়াপাড়া বিওপির ইনচার্জ মো. ইদ্রিস আলী বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে ২৫বি ধারায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬১৭ ঘ.