ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে নিয়ে কুটক্তি করার প্রতিবাদে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুশপত্তলিকা দাহ করা হয়।
এর আগে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংসদ আবুল খায়ের ভুঁইয়া, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
তারা মহাজোট সরকারের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন,“ইনু সাহেবরা কখনোই গণতন্ত্রে¿ বিশ্বাস করেন না। তারা ষড়যন্ত্র ও বিপ্লবের রাজনীতিতে বিশ্বাসী। আজ নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে তিনি বড় গলায় কথা বলছেন। দেশের জনগণ তাদের বিপ্লবের ষড়যন্ত্রের কথা ভুলে যায়নি।’’
বিরোধী দলীয় নেতাকে কটাক্ষ করার পরিণতি শুভ হবে না বলেও ইনুকে হুঁশিয়ার করে দেন নেতৃবৃন্দ।
সম্প্রতি সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে ইনু জামায়াতে ইসলামীর সঙ্গ না ছাড়লে বিরোধী দলীয় নেতাকে রাজনীতি থেকে মাইনাস করা হবে বলে মন্তব্য করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৩৩ ঘ.
bdnews24