বরিশাল, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কালবিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন- বাণী বাড়ৈ এর স্ত্রী শিফুলি বাড়ৈ (৪৫) এবং তার ছেলে দিলীপ বাড়ৈ (১০)। দিলীপ বড়ই ভিটা রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে বাণী বাড়ৈ এর ঘরে বজ্রপাত হলে মা ও ছেলের দেহ ঝলসে যায়।
উজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩৯ ঘ.
bdnews24